ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 53
কুষ্টিয়ায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা ছবির ক্যাপশন : কুষ্টিয়ার খোকসায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষের পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
ad728

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার সকালে খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দিকে জামায়াত সমর্থিত প্রার্থীর নারী কর্মীরা ভোটারদের কাছে প্রচারণা চালাতে গেলে বিএনপি কর্মীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এর কিছুক্ষণ পর মাসলিয়া বাজার এলাকায় দুই পক্ষের কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপির তিন কর্মী এবং জামায়াতের তিন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা ও কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অভিযোগ করে বলেন, তাদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপি নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই