ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ভোটকেন্দ্রে ২৩টি স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ, নতুন শিট তৈরির নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 26
ঝিনাইদহে ভোটকেন্দ্রে ২৩টি স্বাক্ষরিত ফলাফল শিট জব্দ, নতুন শিট তৈরির নির্দেশ ছবির ক্যাপশন : ঝিনাইদহের কালীগঞ্জের একটি ভোটকেন্দ্রে জব্দ করা স্বাক্ষরিত ফলাফল শিটের ঘটনা তদন্তে প্রশাসন
ad728

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার একটি ভোটকেন্দ্র থেকে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ-৪ আসনের ৫ নম্বর কেন্দ্র, সলিমুন্নেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা ফলাফল শিটগুলো বাতিল করে তা ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, উদ্ধার হওয়া ২৩টি ফলাফল শিট জব্দ করার পর নতুন করে শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। বিষয়টি নিয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে