ঢাকা | বঙ্গাব্দ

জলঢাকায় অনলাইন ব্যাটিং ও Binance ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, ৬ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
জলঢাকায় অনলাইন ব্যাটিং ও Binance ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, ৬ জন আটক ছবির ক্যাপশন :
ad728

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় অনলাইন ব্যাটিং ও Binance-সংক্রান্ত অনলাইন ক্যাসিনো কার্যক্রমের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জলঢাকা ক্যাম্প, ৭ বীর।

ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মুকিত, মনিরুজ্জামান, মুস্তাক আহম্মেদ, সাকিব ইসলাম, শরীফ আহম্মেদ ও মো. সাকিল।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, নগদ ৭ হাজার ৯৮৫ টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের রাত ১২টা ৪০ মিনিটে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে