ঢাকা | বঙ্গাব্দ

নিজ বাড়ি থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
নিজ বাড়ি থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক ছবির ক্যাপশন : ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ad728

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় শোকের আবহ সৃষ্টি করেছে।

নিহত অনন্য গাঙ্গুলী (২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কোটচাঁদপুর পৌর এলাকার বাজারপাড়ার বাসিন্দা। তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক পি. কে গাঙ্গুলী চ্যাটার্জী এবং মা রাধারাণী ভট্টাচার্য্য স্থানীয় একটি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে মায়ের সঙ্গে কথা বলে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে