ঢাকা | বঙ্গাব্দ

আলীকদম সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
আলীকদম সীমান্তবর্তী দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন ছবির ক্যাপশন : আলীকদমের দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধনের দৃশ্য
ad728

বান্দরবান রিজিয়নের অধীন আলীকদম জোনের উদ্যোগে মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় নতুন একটি ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। দুর্গম অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আলীকদম উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়নে বিদ্যালয়টির নির্মাণ সম্পন্ন হয়। এটি স্থানীয় উন্নয়নে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগের একটি উদাহরণ।

সেনাবাহিনীর তথ্যমতে, পাহাড়ভাঙ্গা পাড়া আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ৩ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ফাতরাপাড়া, মাসখুম পাড়া ও তরণী পাড়ার শিশুরা দীর্ঘদিন ধরে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে আলীকদম জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্যবই এবং বিভিন্ন স্টেশনারি সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ মেডিকেল টিম দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। মেডিকেল ক্যাম্পে ৯৫ জন পুরুষ, ১৭৫ জন মহিলা এবং ৪৫ জন শিশুসহ মোট ৩১৫ জনকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া শীত নিবারণের জন্য ১১৩টি পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ প্রসঙ্গে জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে