ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে সারা দেশে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 19
নির্বাচনকে ঘিরে সারা দেশে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ ছবির ক্যাপশন : নির্বাচন উপলক্ষে সারা দেশে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে মোটরসাইকেল চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা তা বহাল থাকবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। একইসঙ্গে বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

তবে নির্বাচন কমিশনের অনুমোদিত স্টিকারযুক্ত মোটরসাইকেল ও জরুরি সেবার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে ইসি সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে