পবিত্র রমজান মাস উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও সংশ্লিষ্ট অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
অন্যদিকে, অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি রাখা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে এই সময়সূচি কার্যকর থাকবে।
Ekhoni News