ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ: সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার — ডা. তাহের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 31
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ: সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার — ডা. তাহের ছবির ক্যাপশন : কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
ad728

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন মহল থেকে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গভীর সংকটে পড়বে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করাই জামায়াত ও তাদের জোটের প্রধান লক্ষ্য। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় তিনি সতর্ক করে বলেন, ভোটের দিন কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে