ঢাকা | বঙ্গাব্দ

বিএনপিসহ আট দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ ইসির

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 47
বিএনপিসহ আট দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ ইসির ছবির ক্যাপশন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ ইসির
ad728

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় ইসি। এর আগে বিএনপির আবেদনের ভিত্তিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় আরও সাতটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য প্রচারের কথা বলা হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দলগুলোর বক্তব্য প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই