ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ছাত্রদলের ৫৫ নেতাকর্মী বহিষ্কার, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
ঝিনাইদহে ছাত্রদলের ৫৫ নেতাকর্মী বহিষ্কার, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছবির ক্যাপশন : ঝিনাইদহে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৫৫ নেতাকর্মী বহিষ্কার
ad728

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ২১ জন নেতাসহ মোট ৫৫ জন নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা ছাত্রদলের দফতর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রদলের একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পৌর ছাত্রদল এবং একটি কলেজ শাখার কয়েকজন গুরুত্বপূর্ণ পদধারীকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, সংগঠনকে শক্তিশালী ও কার্যকর রাখতে শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। ভবিষ্যতেও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে