ঢাকা | বঙ্গাব্দ

চার বছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহতের দাবি জেলেনস্কির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 36
চার বছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহতের দাবি জেলেনস্কির ছবির ক্যাপশন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফরাসি টিভিতে কথা বলছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি
ad728

রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে ইউক্রেনের প্রায় ৫৫ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের তালিকায় নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধকালীন বিশেষ নিয়োগ পাওয়া সদস্যরাও রয়েছেন। জেলেনস্কি জানান, বিপুল সংখ্যক সেনার এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অনেকেই যুদ্ধে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সরকার।

গত বছরের ফেব্রুয়ারিতে দেওয়া এক হিসাব অনুযায়ী ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ছিল প্রায় ৪৬ হাজার। নতুন এই পরিসংখ্যান যুদ্ধের মানবিক মূল্য আরও স্পষ্ট করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধের এই ধ্বংসাত্মক প্রভাব শেষ পর্যন্ত রাশিয়ার জন্যও নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে