ঢাকা | বঙ্গাব্দ

এনসিটি ইজারা নিয়ে উত্তেজনা: নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 31
এনসিটি ইজারা নিয়ে উত্তেজনা: নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ ছবির ক্যাপশন : এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে শ্রমিকদের বিক্ষোভ
ad728

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বন্দর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সকাল দিকে নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বন্দরের ৪ নম্বর গেটে পৌঁছালে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা তার গাড়িবহর ঘিরে বিক্ষোভ করেন। তারা এনসিটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।

আন্দোলনকারী শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর এলাকায় হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত শনিবার থেকে তিন দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। এরপর মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু হয়।

এ বিষয়ে গত সোমবার নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এনসিটি ইজারার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তি দেশের স্বার্থের অনুকূলে হলে তবেই তা কার্যকর করা হবে। তিনি দাবি করেন, সরকার রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তবুও কার স্বার্থে এই আন্দোলন চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে