ঢাকা | বঙ্গাব্দ

নরওয়ের রাজপরিবারে নতুন বিতর্ক: ধর্ষণ মামলায় আবার গ্রেফতার মারিউস বর্গ হাইবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
নরওয়ের রাজপরিবারে নতুন বিতর্ক: ধর্ষণ মামলায় আবার গ্রেফতার মারিউস বর্গ হাইবি ছবির ক্যাপশন : নরওয়ের রাজপরিবারের সদস্য মারিউস বর্গ হাইবি আবারও আইনি জটিলতায়
ad728

নরওয়ের রাজপরিবার আবারও আলোচনার কেন্দ্রে। ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার একাধিক অভিযোগে অভিযুক্ত মারিউস বর্গ হাইবি চতুর্থবারের মতো গ্রেফতার হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাকে আটক করা হয়।

২৯ বছর বয়সী মারিউসের বিরুদ্ধে বর্তমানে মোট ৩৮টি অভিযোগ রয়েছে। এর মধ্যে চারজন নারীকে ধর্ষণের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তুলেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকটি ঘটনায় ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগও তদন্তাধীন।

অসলোর একটি আদালত বিচার শুরুর আগে তাকে চার সপ্তাহের রিমান্ডে পাঠিয়েছে। সর্বশেষ গ্রেফতারের ঘটনায় পুলিশের ওপর হামলা, ছুরি ব্যবহারের চেষ্টা এবং আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ যুক্ত হয়েছে। ২০২৪ সালের আগস্টে এক নারীকে মারধরের অভিযোগের পর এ নিয়ে চতুর্থবার তাকে আটক করা হলো। আদালতে গুরুতর অভিযোগ অস্বীকার করলেও কিছু অভিযোগ আংশিক স্বীকার করেছেন মারিউস।

ভবিষ্যৎ রানীর ছেলে হিসেবে তার কর্মকাণ্ড নরওয়ে জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মারিউস কোনো আনুষ্ঠানিক রাজকীয় দায়িত্বে নেই। তবে সমালোচকদের মতে, তার পরিচয় ও পারিবারিক অবস্থানের কারণে প্রতিটি ঘটনা দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলছে।

মামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও, ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন ক্রাউন প্রিন্স হাকন। এদিকে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ক্রাউন প্রিন্সেস ম্যাটি ম্যারিট। সম্প্রতি প্রকাশিত এপস্টেইন নথিতে তার নাম উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল।

ঘটনাগুলো ঘিরে নরওয়ের রাজপরিবারের মর্যাদা ও জনমতের ওপর কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর বিশ্লেষকদের।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে