ঢাকা | বঙ্গাব্দ

বোরকা পরে জাল ভোটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ইসি আনোয়ারুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 44
বোরকা পরে জাল ভোটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ইসি আনোয়ারুল ইসলাম ছবির ক্যাপশন : সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
ad728

বোরকা পরে ছদ্মবেশে জাল ভোট দেয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, এমন কোনো অপচেষ্টা এবার সফল হতে দেয়া হবে না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, দেশের প্রত্যেক নাগরিক নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা রাখেন। কেউ হিজাব, নেকাব, বোরকা, শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন—এ বিষয়ে আইনি কোনো বাধা নেই। ভোটকেন্দ্রেও এই স্বাধীনতা বহাল থাকবে।

তবে তিনি স্পষ্ট করে জানান, পোশাকের আড়ালে পরিচয় গোপন করে জাল ভোট দেয়া, অন্যের ভোট প্রদান, ছদ্মবেশ ধারণ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা গুরুতর অপরাধ। নির্বাচনী আচরণবিধি ও প্রচলিত আইনে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে সক্রিয় থাকবে এবং কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী নির্বাচন কমিশনের কাছে সমান গুরুত্ব পাবে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে