ঢাকা | বঙ্গাব্দ

শাকিরার জন্মদিন: ‘ওয়াকা ওয়াকা’ থেকে মানবিকতার বিশ্বমঞ্চে এক অনুপ্রেরণার নাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 78
শাকিরার জন্মদিন: ‘ওয়াকা ওয়াকা’ থেকে মানবিকতার বিশ্বমঞ্চে এক অনুপ্রেরণার নাম ছবির ক্যাপশন : বিশ্বসংগীতের তারকা শাকিরা—গান, নাচ আর মানবিক কাজের অনুপ্রেরণার নাম
ad728

২০১০ বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’—যে গান একসময় পুরো পৃথিবীকে একসঙ্গে নাচিয়েছিল। সেই গানের কণ্ঠশিল্পী, বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার আজ জন্মদিন। সংগীতের সীমানা ছাড়িয়ে মানবিক কাজেও তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক।

শাকিরার সংগীতযাত্রা শুরু স্প্যানিশ ভাষার গান দিয়ে। পরে ইংরেজি গানে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ছোটবেলা থেকেই গান ও নাচে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন এই শিল্পী।

লেখক বাবার উৎসাহে মাত্র চার বছর বয়সেই কবিতা লেখা শুরু করেন শাকিরা। সাত বছর বয়সে লেখেন নিজের প্রথম গান। শৈশব পার হওয়ার আগেই তিনি সংগীতচর্চায় নিয়মিত হয়ে ওঠেন।

মাত্র ১৩ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম। ১৯৯১ সালে মুক্তি পাওয়া স্টুডিও অ্যালবাম ‘Magia’-এর ৯টি গানের মধ্যে ৫টিই ছিল তার নিজের লেখা। সেই শুরু, এরপর কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের স্থায়ী জায়গা তৈরি করেন শাকিরা।

তবে তিনি শুধু একজন সফল শিল্পী নন—মানবিক দায়িত্বেও সমান সক্রিয়। দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

শৈশবে স্থানীয় পার্কে অনাথ শিশুদের কষ্ট দেখে যে সহমর্মিতা জন্মেছিল, তা থেকেই প্রতিষ্ঠা করেন ‘Pies Descalzos Foundation’। এই ফাউন্ডেশনের মাধ্যমে কলম্বিয়ার হাজারো শিশুর কাছে পৌঁছেছে শিক্ষার আলো।

শাকিরা বারবার প্রমাণ করেছেন—একজন শিল্পী কেবল সুর দিয়েই নয়, মানবিক ভালোবাসা দিয়েও পৃথিবী বদলে দিতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই