ঢাকা | বঙ্গাব্দ

লাভজনক না হলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি নয়: নৌপরিবহন উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 39
লাভজনক না হলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি নয়: নৌপরিবহন উপদেষ্টা ছবির ক্যাপশন : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ঘিরে চলমান উত্তেজনা
ad728

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, চুক্তি দেশের জন্য লাভজনক হলে তবেই তা কার্যকর হবে, অন্যথায় নয়।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করছে না। তবুও কার স্বার্থে আন্দোলন চলছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

উপদেষ্টা অভিযোগ করেন, বন্দরের চলমান অচলাবস্থার জন্য বন্দরেরই কিছু কর্মচারী দায়ী। এই পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। নির্বাচন ও রমজান মাসের আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এর দায় শেষ পর্যন্ত কে নেবে তা স্পষ্ট নয়।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক বদলির সঙ্গে কর্মচারীদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত রয়েছে চট্টগ্রাম বন্দর এলাকা। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ ঘোষণা দিয়েছে, সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ১৬ জন শ্রমিককে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে