ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আজ বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
সিরাজগঞ্জে আজ বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান ছবির ক্যাপশন : সিরাজগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ad728

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের ধারাবাহিকতায় শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আয়োজিত এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী বার্তা তুলে ধরার পাশাপাশি জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

এর আগে রংপুরে আয়োজিত এক জনসভায় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বলেন, একমাত্র বিএনপিই দেশকে দুর্নীতির কবল থেকে মুক্ত করতে সক্ষম। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান।

এছাড়া স্বাক্ষরিত জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে