ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা শুরু, যোগ দিচ্ছেন আমির ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 47
ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা শুরু, যোগ দিচ্ছেন আমির ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন : ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের ভিড়।
ad728

ফেনীতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা শুরু হয়েছে। শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার পর তিনি জনসভায় বক্তব্য দেবেন। ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। সকাল ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। সময়ের সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় জামায়াত ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, জামায়াত আমিরের এই সফর আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করবে।

এই জনসভায় আরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ জোটের অন্যান্য শীর্ষ নেতাদের।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে