ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধই শক্তিশালী সরকারের পতনের কারণ হয়েছিল: ড. মুহাম্মদ ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
ইন্টারনেট বন্ধই শক্তিশালী সরকারের পতনের কারণ হয়েছিল: ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন : ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ad728

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একটি শক্তিশালী সরকারের পতনের গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ইন্টারনেট বন্ধ করার ফলে যে গণবিক্ষোভের সূচনা হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে রূপ নেয় এবং এর পরিণতিতে সরকারের পতন ঘটে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রযুক্তি খাতে সনাতন ও পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

ড. ইউনূস আরও উল্লেখ করেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তেমনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ডিজিটালাইজেশন নিয়ে কথা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বেশিরভাগ ডিজিটাল সেবা এখনো মন্ত্রণালয় পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে, যা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে