ঢাকা | বঙ্গাব্দ

ওমান উপকূলে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩, উদ্ধার অভিযান চলমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 39
ওমান উপকূলে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩, উদ্ধার অভিযান চলমান ছবির ক্যাপশন : ওমান উপকূলে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে নৌবাহিনী ও জরুরি সেবা সংস্থা।
ad728

ওমান উপকূলে ফরাসি পর্যটকবাহী একটি নৌযান দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নৌকাটিতে মোট ২৫ জন আরোহী ছিলেন।

রয়্যাল ওমান পুলিশ ও নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই এলাকায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌযানটি সুলতান কাবুস বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি মুতরাহ এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ উল্টে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে