ঢাকা | বঙ্গাব্দ

১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিল সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 36
১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিল সরকার ছবির ক্যাপশন : অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ad728

প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যোগ্যতা ও প্রশাসনিক বিবেচনায় ১১৮ জনকে অতিরিক্ত সচিব হিসেবে উন্নীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদোন্নতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে